বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে শাখাবরাক নদীতে নির্মাণ হচ্ছে কালভার্ট ॥ ব্যাহত হবে নৌকা চলাচল ॥ এলাকায় উত্তেজনা

  • আপডেট টাইম বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৮২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর নামকস্থানে শাখা-বরাক নদীতে পানি চলাচলের পথ বন্ধ করে নির্মাণ করা হচ্ছে ছোট আকারের একটি কালভার্ট। ব্যাহত হবে নৌকা চলাচল। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নদীর মধ্যেখানে কালভার্ট নির্মাণের ফলে শাখা-বরাক নদীর অস্তিত্ব হারানোর শঙ্কায় রয়েছেন সচেতন মহল। সরকার দেশের নদ নদী খননের উদ্যোগ নিলেও শাখা-বরাক নদীতে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এতে করে হুমকির মুখে পড়ছে নদীটি। তবে কে বা কারা নদী ভরাট করে কালভার্ট নির্মাণ করছেন তাদের পরিচয় পাওয় যায়নি। পানি চলাচলের পথ বন্ধ করে শাখা-বরাক নদীতে কালভার্ট নির্মাণের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাঁধা প্রদান করে একটি সংঘবদ্ধ চক্র। নাদামপুর গ্রামের সুন্দর আলী নামে এক ব্যাক্তি বলেন, রাজনৈতিক একটি অপশক্তি ব্যাক্তিরা নদী ভরাট কালভার্ট নির্মাণ করছেন। এই কালভার্ট নির্মাণ হলে বর্ষামৌসুমে আমরা জমি থেকে বোরো ধান আনা সম্ভব হবে না। কারন এই কালভার্টের ভেতর দিয়ে ছোট ডিঙি নৌকা যাবে না। সেলিম নামে আরেক ব্যাক্তি বলেন, নদী ভরাট করে পানি চলাচলের পথ বন্ধ করে এখানে কালভার্ট নির্মাণ করার মানে হয়না। আমাদের দেশ নদী মাতৃক দেশ, এভাবে আমাদের নদী বিলীন হতে দেওয়া যায় না। এই নদী দিয়ে এক সময় চলতো স্টীমার, জাহাজসহ বিশাল আকারের নৌকা। অধিকাংশ জায়গা চলে গেছে ভূমিখেকুদের দখলে। কালভার্ট নির্মাণ তার একটি অংশ বলে মনে করছেন এলাকাবাসী। স্থানীয় চেয়ারম্যান আবু সিদ্দিক বলেন কে বা কারা শাখাবরাক নদীতে কালভাট নির্মান করচ্ছেন তিনি জানেন না এটা তার পরিষদের কাজ নয় তবে তিনি অপরিকল্পিত কালর্ভাট নির্মানের কারনে কুশিয়ার, মনু, বিজনা, খোয়াই নদীর সংয়োগ স্থল শাখবারক নদীটির বিরাট ক্ষতির আশংকা মনে করচ্ছেন তিনি। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী যেখান
নদী খালে জায়গা উদ্ধার জলাশয় তৈরি করে প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন সেখানে এক শ্রেনীর লোক এই কালর্ভাট নিমার্ণ করা তার বিপরিত মুখি কাজ। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আইনিন পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com