শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জগন্নাথপুরে অগ্নিকান্ড আসবাবপত্রসহ দুটি ঘর পুড়ে ছাই ॥ ৭ লক্ষ টাকার ক্ষতি

  • আপডেট টাইম বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৬৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সিমান্তবর্তী জগন্ননাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে ভায়াবহ অগ্নিকান্ডে আসবাবপত্রসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমান প্রায় ৭লক্ষ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৪টার সময় ওই গ্রামের নুরুল আমিন ও ফুল মিয়ার বাড়িতে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে গোতগাঁও গ্রামের নুরুল আমীনের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুুর্তের মধ্যই আগুনের লেলিহান শিখা সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের ভায়াবহ থাবা পাশের বাড়ি ফুল মিয়ার ঘরেও ছরিয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসীসহ এলাকার লোকজন ঘটনা স্থলে ছুটে যান। তারা আগুন নিভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিস পৌছার আগেই শেষ পর্যন্ত দুটি ঘরই ২৫/৩০ মিনিটের মধ্য পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে কারন জানা যায়নি। বাড়ির লোকজন ধারনা করছেন বৈদ্যুতিক সকসার্টিক থেকে আগুনের সত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্থ নুরুল আমিন ও ফুল মিয়া জানান, অগ্নিকান্ডের ঘটনায় তারা নিঃস্ব হয়ে গেছেন। দুটি ঘর থেকেই তারা বিন্দু পরিমানও কিছু বের করতে পারেননি। তাদের নিজের বলতে শুধু রয়েছে পরনের কাপড়। তারা জানান, তাদের আর মাথা গোঁজার ঠাই রইলোনা। পরিবার পরিজন নিয়ে তারা এখন খোলা আকাশের নীঁচে অবস্থান করছেন। সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন তারা। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মখলিছ মিয়া সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যাই। অগ্নিকান্ডে আসবাবপত্রসহ দুটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com