মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

উমেদনগরে মাদকসহ ৩ ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ সাড়ে ৫ কেজি গাঁজা ও ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের উমেদনগর প্রাথমিক বিদ্যালয়ে সদর থানার একদল পুলিশ সাদা রংয়ের একটি প্রাইভেটকার রেজিঃ নং চট্টমেট্রো-ফ-১১-২৩৯০ আটক করে।
আটকরা হল, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত কুদরত আলীর পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী মুখলিছ মিয়া (৪০), বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামের মৃত দুলাল মিয়ার পুত্র সোহাগ মিয়া (২২) ও বাহুবল উপজেলার বেড়াখাল গ্রামের হারুন মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৩)। এ সময় তাদের হেফাজত থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com