বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ব্যাংকার মওদুদ হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও শোক র‌্যালী

  • আপডেট টাইম শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের হরিপুর গ্যাসফিল্ড শাখা অগ্রণী ব্যাংক লিমিটেড এর অফিসার শেখ মওদুদ আহমেদ হত্যার প্রতিবাদে হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশন বৃহস্পতিবার সকাল ১০টায় সদর থানা- সোনালী ব্যাংক – জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন আয়োজন করেছে। মানববন্ধন শেষে শোকর‌্যলীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। গত ২০ ফেব্রুয়ারী সিলেট বন্দরবাজারে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে সিএনজি চালক নামধারী সন্ত্রাসী চক্রের পৈশাচিক আক্রমণে তরুণ ব্যাংকার শেখ মওদুদ আহমেদ নিহত হন। এই হত্যাকান্ডের প্রতিবাদে সারাদেশে ব্যাংকারগণ ক্ষুব্ধ হন।
এসোসিয়েশনের সভাপতি জনতা ব্যাংকের ম্যানেজার মোঃ মর্তুজ আলী মানববন্ধন, শোকর‌্যালী ও সমাবেশে সভাপতিত্ব করেন। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কৃষি ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ তার বক্তব্যে এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, চরম অসন্তোষ ক্ষোভ ও ঘৃণা নিয়েও ব্যাংকাররা জনগণকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছেন। তিনি সকল কে সোচ্চার থাকার আহবান জানান।
কর্মসূচিতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা টিএসএন সেলিম সিদ্দিকী, উপদেষ্টা ফরিদ উদ্দিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি-সোনালী ব্যাংকের ম্যানেজার মুজিবুর রহমান, সহসভাপতি অগ্রণী ব্যাংক ম্যানেজার কাজী মোখলেছুর রহমান, অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক মোঃ নানু মিয়া, অগ্রণী ব্যাংক নবীগঞ্জ শাখা ও শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপকবৃন্দ।
এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকবিভাগ কর্মচারী সংগঠনের নেতা মোঃ আব্দুল কাইউম, সোনালী ব্যাংক সিবিএ সভাপতি মোঃ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ বণিক, অগ্রণী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক আবু তাহের তুহিন।
উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ম্যানেজার অরুণাংশু দাশ, সোনালী ব্যাংক চৌধুরী বাজার শাখার ম্যানেজার, সাষ্টিয়ান সভাপতি তোফায়েল মোস্তফা তরফদার, ব্যাংকার টিএসএন তানিম সিদ্দিকী, মোঃ আলমগীর, নাদিরুজ্জামান, পরিমল দাশ, কামাল উদ্দিন, নুরুজ্জামান তরফদার, তোফায়েল আহমেদ, ফজল খান, মধুসূদন দাশ সহ বিভিন্ন ব্যাংক ও সংগঠনের বিপুল সংখ্যক অফিসার ও নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com