বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ জেলা ন্যাপের সমর্থন

  • আপডেট টাইম শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য হবিগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে সমর্থন জানিয়ে ১৪ দলের অন্যতম শরীক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর) এর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ স্বদেশ রঞ্জন বিশ্বাস, সহ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রফিক আলী, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ হবিগঞ্জ পৌর এলাকার ন্যাপের সকল নেতাকর্মী, সমর্থক, শুভানুধায়ী সহ পৌরসভার সর্বস্তরের ভোটারদের প্রতি মেয়র পদে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, বিগত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় হবিগঞ্জ জেলা ন্যাপের সভাপতি অ্যাডঃ স্বদেশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এবং ফরহাদ আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হবিগঞ্জ পৌর নির্বাচনে ১৪ দলের প্রধান দল আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের সপক্ষের পরীক্ষিত রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক ও পরিবেশ আন্দোলনের কর্মী এবং হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে সমর্থন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com