বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতির দাবিতে হবিগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতির দাবিতে হবিগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ ফেব্রুয়ারি কালীবাড়ী ক্রস রোডস্থ হবিগঞ্জ চারুকলা একাডেমিতে অর্গ্যানিজেশন ফর দ্যা রেকগনিশন অফ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ এর সিনিয়র সহকারী সচিব মোঃ হারুন-অর-রশিদ, অ্যাডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি তাহমিনা বেগম গিনি। বক্তব্য রাখেন, অ্যাডঃ শায়লা পারভীন, প্রজেশ চন্দ্র সরকার, ব্যাংকার মোঃ আকবর হোসেন, ডাঃ আলী আহসান চৌধুরী, চারুকলা একাডেমির অধ্যক্ষ আশীষ আচার্য্য, সমীর দাস, রাজিব কান্তি রায় প্রমুখ। প্রতিযোগিতায় ৪টি গ্রুপে শহীদ মিনার, ভাষা আন্দোলন, ভাষা সৈনিক ও ইচ্ছামত বিষয়ে ৫০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com