বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের শ্যামলী থেকে চোর চক্রের সদস্য জুয়েল আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের সদস্য জুয়েল মিয়া (২২) কে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার বিকেলে ডিবির এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই এলাকার বাসিন্দা থানার কথিত সোর্স আলী হোসেনের পুত্র।
পুলিশ জানায়, জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় একটি সিন্ডিকেট তৈরি করেছে। প্রায়ই বাসা বাড়ি থেকে জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। তাছাড়া তার পিতা সদর থানার সোর্স হওয়ায় দীর্ঘদিন ধরে জুয়েল চুরি করে আসছে। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। গতকাল উর্ধ্বতন পুলিশের নির্দেশে ডিবি অভিযান চালিয়ে তাকে আটক করে। এ বিষয়ে ডিবির ওসি আল আমিন জানান, জুয়েলকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূণ্য তথ্যা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com