বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, সদর উপজেলার নসরতপুর গ্রামের ধর্ষণ মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আইয়ুব আলীর পুত্র আব্দুল কাইয়ুম ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা খলিল মিয়ার পুত্র সাইদুর রহমান সাকিব (১৯), উমেদনগর গ্রামের জুয়েল মিয়ার পুত্র শাকিল মিয়া (২০)। গত বৃহস্পতিবার গভীর রাতে সদর থানার এসআই সাহিদ মিয়ার পুত্র একদল পুলিশ শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ বিষয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতোদিন তারা আত্মগোপনে ছিল। গতকাল শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com