মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভাষার মাসে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে কবি গিনির অর্থ প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য ব্যক্তিগতভাবে অর্থ প্রদান করলেন হবিগঞ্জের বিশিষ্ট কবি ও লেখিকা নজরুল একাডেমীর সভাপতি তাহমিনা বেগম গিনি। সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে ব্যক্তিগত অনুদানের ১৫ হাজার টাকা প্রদান করেন তিনি। এ সময় শহিদ মিনার নির্মাণ কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) বীজেন ব্যানার্জী উপস্থিত ছিলেন। এ ব্যাপারে তাহমিনা বেগম গিনি বলেন, ভালবাসা দিবসে শহীদদের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানাতে আমার পরিবারের পক্ষ থেকে এ ক্ষুদ্র উপহার। হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার ছিলনা এটা সকলের জন্যই আক্ষেপের বিষয় ছিল। একান্ত ইচ্ছে থাকা সত্বেও ভীড়ের কারণে বৃন্দাবন কলেজের শহীদ মিনারে যেতে পারিনা। জেলা প্রশাসক কামরুল হাসান শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়ায় হবিগঞ্জবাসী অনেক খুশী। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। কর্মের মাধ্যমে তিনি জেলাবাসীর ভালবাসা অর্জন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com