সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মোতালিব চত্বর উদ্বোধনকালে আবু জাহির এমপি ॥ হবিগঞ্জের গুরুত্বপূর্ণ স্থান খ্যাতিমান ব্যক্তিদের নামে নামকরণ করা হচ্ছে

  • আপডেট টাইম শনিবার, ৭ জুন, ২০১৪
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বিগত ৫ বছরে হবিগঞ্জে যোগাযোগ সহ সকল ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা ইতোপূর্বে কোন সরকারের সময় হয়নি।
তিনি গতকাল বিকেলে হবিগঞ্জ-লাখাই সড়কে কোর্ট স্টেশন গোল চত্ত্বরকে সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালিব চত্ত্বর এর নামে নামকরণ ও হবিগঞ্জ-লাখাই সড়ককে সাবেক এমপি মোস্তফা আলী সড়ক নাম করণ ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, বাংলাদেশ যতদিন থাকবে, তাদের নামটি স্মরণীয় হয়ে থাকবে। হবিগঞ্জের খ্যাতিমান ব্যক্তিদের অবদানকে তুলে ধরতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে তাদের নামে নামকরণ করা হচ্ছে। হবিগঞ্জ সড়ক বিভাগ ২০ লাখ টাকা ব্যয়ে বাস টার্মিনাল সংলগ্ন লাখাই সড়ককের আধুনিকায়ন কাজ বাস্তবায়ন করে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ আরব আলী, এডঃ সিরাজুল হক চৌধুরী, যুবলীগ এর কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান সেলিম, বিশিষ্ট মুরুব্বী আব্দুল আউয়াল, হাজী লুৎফুর রহমান, আব্দুর রাজ্জাক, খসরু আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মোঃ মর্তুজা আলী, সাবেক চেয়ারম্যান এম এ কাদির সামছু, রহমত আলী, আলাউদ্দিন, আব্দুর রহমান, এডঃ মহিবুর রহমান, এডঃ সুলতান মাহমুদ ও জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com