মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাংবাদিক শায়েল এর নৈশভোজের আয়োজন

  • আপডেট টাইম বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পরিচিত মুখ সাংবাদিক এমএআর শায়েল ল-কলেজে ভর্তি হওয়ায় এক নৈশ ভোজের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার রাত ১০টায় মহিলা কলেজ সংলগ্ন কাশবন হোটেলে এ আয়োজন করা হয়। এতে অংশ গ্রহণ করেন হবিগঞ্জ নিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক শরীফ চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিচ্ছুজ্জামান চৌধুরী রতন, হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ হাকিম, সহ-সভাপতি ঢাকা প্রতিদিন, নিউজ মেইল, মর্নিং গ্লোরি, সুপ্রভাত ও কণ্ঠ একাত্তর টিভির জেলা প্রতিনিধি জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এমএ আজিজ সেলিম, বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক ও জনতার ইশতেহারের জেলা প্রতিনিধি শাওন খান প্রমুখ। উল্লেখ্য, সাংবাদিক এমএআর শায়েল বর্তমানে ঢাকার আজকের পত্রিকা ও আজকের সংবাদপত্রের মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত আছেন। নৈশভোজ শেষে তার সফলতা কামনা করে তাকে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com