বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নাশকতা সৃষ্টির অভিযোগে শিবির নেতা গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নাশকতা ও বিশৃংখলা সৃষ্টির অভিযোগে শিবির নেতা শেখ সারোয়ার হোসেন (২২) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত শনিবার দিবাগত গভীররাতে সদর থানার ওসির নির্দেশে এসআই শেখ নাজমুল হকসহ একদল পুলিশ শহরের শায়েস্তানগর এলাকায় তার ভাড়া বাসা থেকে তাকে আটক করে। সে মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের শেখ নজরুল হোসেনের পুত্র। পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। জানা যায়, পৌরসভার ছাত্র শিবিরের সেক্রেটারী সারোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের নিয়ে সরকারের বিরুদ্ধে নাশকতা ও বিশৃংখলা সৃষ্টির পায়তারা করে আসছে। বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com