বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে করোনার প্রথম টিকা নিলেন ইউএনও শেখ মহিউদ্দিন

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভ্যাকসিন কমিটির সভাপতি শেখ মহিউদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা ভ্যাকসিন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন, বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন বীর প্রতিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও এমসি এইচ এফপি প্রিয়াংকা পাল চৌধুরী, আরএমও ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মেডিকেল সহকারী আল মনসুর, ইউপি আই টেকনেশিয়ান তোহা আহমদ, প্রাক্তন ইপিআই টেকনিশিয়ান অজিত কুমার দাশ অফিস সহকারী রাসেল আহমদ প্রমূখ। এ সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন নিজে প্রথমে টিকা গ্রহন করেন এবং সবাই অনলাইনে রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহন করে সরকারী কাজকে বেগবান ও সহযোগীতার করার জন্য সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য- ৭ ফেব্রুয়ারী ২০২১ইং রবিববার থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত উপজেলার ৫৫ বছরের উর্দ্ধে (পঞ্চান্ন বছরের বেশি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি বুথে ১১ হাজার ৯শত জন পুরুষ ও নারীকে ১৫টি ক্যাটাগরির ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের নির্দেশনা অনুযায়ী করোনা ভ্যাকসিন প্রদান (টিকা) দেয়া হবে এবং প্রত্যেককে ৪ সপ্তাহ (২৮ দিন) পর দ্বিতীয় ডোজ (টিকা) প্রদান করতে হবে। এতে নবীগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ৫ হাজার ৯ শত ৫০ জন পুরুষ ও নারী টিকা পাবেন। গর্ভবতী, জ্বর, কাশ্বিসহ যারা ওই দিন অন্যান্য রোগে আক্রান্ত হবেন তাদের করোনা ভ্যাকসিন (টিকা) না দেয়ার আহবান জানানো হয়। এছাড়াও টিকা দেয়ার পর যদি কেউ অসুস্থ বোধ করেন এক্ষেত্রে তাদেরকে ভয় বা আতংকিত না হওয়ার জন্য জানানো হয়। পর্যায়ক্রমে উপজেলার কোন নারী পুরুষ টিকা থেকে বঞ্চিত না হন এ বিষয়ে কাজ করছে সরকারের স্বাস্থ্য বিভাগ বলে জানান ইউএনও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com