বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল ॥ জেলা ছাত্রলীগের গভীর শোক প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাতের পিতা মোঃ কুতুব উদ্দিন চৌধুরী আর নেই। তিনি গত বুধবার রাত ৮ টায় বার্ধক্যজনিত কারনে উপজেলার লুকড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না…রাজিউন। মৃত্যকালে মরহুমের বয়স হয়েছিল (৭০) বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুুপুর ২ টা ১৫ মিনিটে ফান্দ্রাইল জামিলা চৌধুরী শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন জুনায়েদ প্রমূখ। এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি’র স্বাক্ষরিত পত্রিকা পদত্ত এক বিবৃতিতে নেতৃবৃন্দরা এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com