মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ সদর হাসপাতালে পুত্রের কান্ড ! সম্পত্তির জন্য পুত্রের অত্যাচারে চিকিৎসাধীন পিতা-মাতার পলায়ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে মাদকসেবী পুত্র ও লোকজনের অত্যাচারে অসুস্থ পিতা-মাতা হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। জানা যায়, সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে মৃত কালা মিয়ার পুত্র হাজি হাসান আলী (৮০) বাধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ১৮ জানুয়ারি হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। কিছুদিন ভর্তি থাকার তার স্ত্রী সালেহা বেগম (৬০) ও অসুস্থ হয়ে পড়েন। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে সম্প্রতি তার পুত্র আলম উল্লা (৪০) এর নামে সম্পত্তি লিখে দেয়ার জন্য বারবার আলম উল্লা ও তার লোকজন হাসপাতালে এসে অসুস্থ পিতা-মাতাকে চাপ দিতে থাকে। শুধু আলম উল্লাই নয়, তার আরও ভাইবোন আছে। অসুস্থ হাসান আলী আলম উল্লাকে জানান, সম্পত্তি দিতে হলে তাহলে সুস্থ হয়ে সকলকে সমানভাবে দিবেন। কিন্তু কুলাঙ্গার পুত্র মানতে নারাজ। তার একই কথা সকল সম্পত্তি তাকে লিখে দিতে হবে। এতে তিনি রাজি না হলে গতকাল বুধবার রাত ৮টায় হবিগঞ্জ সদর হাসপাতালে আলম উল্লা ও তার লোকজন এসে পিতা-মাতাকে মারপিট শুরু করে। তাদের চিৎকারে হাসপাতালের স্টাফ ও অন্যান্য রোগীর স্বজনরা এগিয়ে এলে আলম উল্লা ও তার লোকজন সটকে পড়ে। এদিকে ঘটনার পরই অসুস্থ পিতা-মাতা হাসপাতাল থেকে পালিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com