বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরের কামড়াপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুরে ফজলুর রহমান চৌধুরী (৭০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। খবর পেয়ে ব্যক্স সমিতির সভাপতি আলহাজ¦ শামসুল হুদা হাসপাতালে ওই ব্যবসায়ীকে দেখতে যান। তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। আহত সূত্রে জানা যায়, কামড়াপুর এলাকার বাসিন্দা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করে আসছেন। গতকাল মঙ্গলবার সকালে দোকান খোলার আগে বারান্দা ঝাড়- দিচ্ছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com