বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জামিআ আরাবিয়া দিনারপুর মাদ্রাসার ৬৭তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর বালিধারা মাদ্রাসার ৬৭তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার মাদ্রাসা প্রাঙ্গনে হাফিজ মাওলানা শায়েখ ফজলুর রহমান ও মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামি সম্মেলনে দেশ বরেণ্য উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নছিহত করেন। সম্মেলনে বার্ষিক বাজেট পেশ করেন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ আসজাদ আহমদ।
অনুষ্ঠিত ইসলামী মহা সম্মেলনে বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রচুর সংখ্যক মুসল্লিয়ান অংশগ্রহণ করেন। সম্মেলনে মুসলিম উম্মার শান্তি কামনা ও করোনা মহামারী হতে রক্ষার জন্য মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com