মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ সদর হাসপাতাল অভ্যন্তরে এ্যাম্বুলেন্স স্ট্যান্ড

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারো গড়ে উঠেছে অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ড। হাসপাতাল বাউন্ডারির ভেতরে অটোরিকশা ও রিকশার পাশাপাশি সারিবদ্ধ করে রাখা হয় অ্যাম্বুলেন্স। রোগীদেরকে অসুস্থতার সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। জানা যায়, হাসপাতাল বাউন্ডারির ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অলিখিতভাবে গড়ে উঠেছে এই অ্যাম্বুলেন্স স্ট্যান্ড। যত্রতত্র পার্কি করা এ যানবাহনের জন্য হাসপাতালে রোগী নিয়ে প্রবেশ করা কষ্ট হয়ে পড়ে। এখানে শহর ও শহরের বাইরে থেকে আসা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের অ্যাম্বুলেন্সগুলোকে পার্কিং করতে দেখা গেছে। কিছুদিন আগে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে মাঝখানে অ্যাম্বুলেন্সগুলো সরানোর ব্যবস্থা করলেও আবারও চালকরা স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে অ্যাম্বুলেন্স পার্কিং করছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, সারিবদ্ধ করে রাখা হয়েছে অ্যাম্বুলেন্সগুলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতাল কম্পাউন্টে কোনো প্রাইভেট অ্যাম্বুলেন্স রাখা নিষেধ। কিন্তু এ আদেশ উপেক্ষা করে হাসপাতালের কতিপয় কর্মচারিদের যোগসাজশে প্রাইভেট অ্যাম্বুলেন্স সারিবদ্ধ করে রাখা হচ্ছে। রোগী আসামাত্রই বিভিন্ন অজুহাতে ঢাকা-সিলেট নিয়ে যাওয়া হয়। এমনকি রোগীদের গুনতে হয় অতিরিক্ত ভাড়া। এ জন্য চালকরা হাসপাতালের কতিপয় কর্মচারিদেরকে মাসিক হারে অর্থ দিয়ে থাকেন বলে জানা গেছে। এ বিষয়ে তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন জানান, হাসপাতালের ভেতরে প্রাইভেট অ্যাম্বুলেন্স রাখা নিষেধ। ইতোপূর্বেও তাদেরকে নিষেধ করা হয়েছে। আবারও রাখা হলে তাহলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com