বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের বিভিন্ন স্থানে বাড়ছে চুরি ॥ আতংকে ব্যবসায়ীরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে চুরি সংঘটিত হচ্ছে। এতে ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। তবে ব্যবসায়ী সমিতির সভাপতির অভিযোগ পুলিশ এখনো চুরির ঘটনার রহস্য উদঘাটন কিংবা চোরকে ধরতে পারছে না। এদিকে পুলিশ বলছে, চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের দক্ষিণ শ্যামলী এলাকার রাফি ভ্যারাইটিজ স্টোর, বদিউজ্জামান খান সড়কের স্বস্থি টেলিকম, কালিবাড়ী ক্রস রোডের স্বদেশ স্টোরসহ কয়েকটি দোকানো চুরি হয়। চোরের দল উল্লেখিত দোকান থেকে প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ব্যাকস সমিতির সভাপতি শামসুল হুদাসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ব্যবসায়ীদের দাবি প্রতিরাতেই কোনো না কোনো দোকানে চুরি হচ্ছে। কিন্তু কোনো চোর ধরা পড়েনি। গত রবিবার রাতে পিটিআই সড়কের অপূর্ব ভেরাইটিজ স্টোর ও সোমবার রাতে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় তালুকদার মটরসে চুরি হয়। কিন্তু কোনো চোর ধরাসহ কিংবা মালামাল উদ্ধার হয়নি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অচিরেই চোরদের ধরা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com