বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আন্ত:জেলা ডাকাত সর্দার বানিয়াচঙ্গের ইউসুফ আটক

  • আপডেট টাইম রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বানিয়াচঙ্গের কুখ্যাত ডাকাত ইফসুফকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গতকাল বিকালে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন নেতৃত্বে পুলিশের পুরো ইউনিট সদরের সংগ্রাম রায়ের পাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ইউসুফকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারে অনেকবার অভিযান চালালে চুুর ইফসুফ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এবার তাকে গ্রেফতারে বিশেষ কৌশল অবলম্ভন করে তার নিজ ঘর থেকেই ইউসুফকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত ইফসুফ এর বিরুদ্ধে ৫টি ডাকাতি, ১টি ধর্ষণ, ১টি মাদকসহ ৭টি মামলা রয়েছে। সবগুলো মামলারই পরোয়ানাভূক্ত আসামী ডাকাত ইউসুফ। এদিকে ডাকাত ইউসুফ এর গ্রেফতারে এলাকায় স্বস্তি নেমে এসেছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, ডাকাত ইউসুফ একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বানিয়াচং থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালদে রিমান্ডের আবেদন করা হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com