মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে বিট পুলিশিং সমাবেশে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৩৫৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিট পুলিশিং সমাবেশে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারী) বিকেলে উপজেলার কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জেলা পুলিশের আয়োজনে শীতবস্ত্র বিতরন করা হয়। চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আপন মিয়ার সভাপতিত্বে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম। ইমদাদুল হক এর পরিচালনায় উক্ত বিট পুলিশিং সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন, সমাজসেবক আজহার উদ্দিন ভুইয়া আতাউস সামাদ বাবু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com