মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার মিরনগরে অবস্থিত টি এন্ড সি ব্রিক্সফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার কৃষিজমি গর্ত করে মাটি কেটে ভাটা দেওয়ার অপরাধে জরিমানা করা হয়। জরিমানা করেন মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান।
এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, কৃষি জমি গর্ত করে মাটি উত্তোলনকারীদের কোনো ধরণের ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন মাধবপুর থানা পুলিশের একটি দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com