বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা কৃষকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযান করা হয়েছে। শহরের সিনেমা হল সড়কস্থ সংগঠনের কার্যালয় থেকে জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালের নেতৃত্বে এই র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সিনেমাহল রোড হয়ে প্রধান সড়কের তিনকোনা পুকুরপাড় ঘুরে সবুজবাগ গিয়ে শেষ হয়। র‌্যালীতে জেলা কৃষকদলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এদিকে জেলা কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, হাজি শফিক মিয়া তালুকদার, মঈনুদ্দিন মাস্টার, অধ্যক্ষ আফজল, আব্দুল গফুর, হাবিবুর রহমান স্বপন, আলী হোসেন, সদর উপজেলা কৃষকদলের সভাপতি কায়ছার রহমান, সহ-সভাপতি হাজি ফুল মিয়া, আব্দুন নুর, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুক, সহ সাধারণ সম্পাদক জামাল হুসেন, রেনু মিয়া, শানু মিয়া সবুজ মিয়া, আবজল মিয়া, বানিয়াচং উপজেলা কৃষকদলের আহবায়ক জুলফি খান তিতু, সদস্য সচিব মোক্তাদির হোসেন সেবুল, মুকিম মিয়া, খালেদ সরোয়ার, ছরোয়ার হোসেন সিদ্দিক, লাখাই উপজেলা কৃষকদলের আহবায়ক বুলবুল চৌধুরী, সদস্য সচিব শাকিল মিয়া, দুলাল চৌধুরী, মাধবপুর উপজেলা কৃষকদলের আহবায়ক মোখলেছুর রহমান সোহেল প্রমুখ। কৃষকদলে প্রতিষ্ঠাবার্ষিকীর পথসভায় বক্তারা অবৈধ সরকারকে হুসায়ারী করে বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি থেকে মুক্তি দিয়ে নির্দলীয় সরকারে অধিনে সুষ্ঠু পরিবেশে ভোটের ব্যবস্থা করে দেখুন ব্যালটের মাধ্যমে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com