বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের পারকুলে মহান বিজয় দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল ইউনিটি স্পোটিং ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিন ব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পারকুল গ্রামের বিশিষ্ট মুরুব্বি ইউনুছ আলীর সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- রানীগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদের পি.এস ও চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান আনিস, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী ও চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সাবেক সেক্রেটারী ও ছাত্রলীগের সাবেক সভাপতি, আসন্ন ৯নং রানীগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফারুক মাহমুদ, সংরক্ষিত মহিলা মেম্বার ফুল বানু, ওয়ার্ড আওয়ামী লীগের মোঃ শফিক মিয়া, সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী ইকবাল হোসেন সবুজ, মেম্বার পদপ্রার্থী ও নাছিমাবাদ চা বাগান শ্রমিক নেতা মঙ্গল উরাং, প্রেম সিং, রফিক মিয়া, মহিলা মেম্বার প্রার্থী আছমা আক্তার ও আঁখি সাংমা, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক মিয়া, বিশিষ্ট মুরুব্বি কছির মিয়া, ছুরত আলী। এছাড়া কাবের সোহেল মিয়া, জুয়েল মিয়া, জয়নাল, জাকির সহ স্থানীয় ছাত্র, যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com