বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ক্রসিংকালে ট্রাক চাপায় যাত্রী নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ক্রসিংকালে ট্রাক চাপায় ইজিবাইকের আল আমিন (২৮) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। গত সোমবার রাত ৯টার দিকে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আল-আমিন (২৮) চুনারুঘাট উপজেলার কাপুড়িয়া গ্রামের জারু মিয়ার ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, শায়েস্তাগঞ্জের দুদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৩২) ও চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদপুর গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে আউয়াল (২৮)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, শায়েস্তাগঞ্জ থেকে ২ জন যাত্রী নিয়ে দেউন্দি যাচ্ছিল একটি টমটম ইজিবাইক। এ সময় ইজিবাইকটি ঢাকা-সিলেট মহাসড়ক পাড়াপারের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের তিন যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com