মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে একনলা বন্দুকসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজার এলাকার মসজিদ এলাকা থেকে অবৈধ একনলা বন্দুকসহ মহিবুর রহমান (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৫টি ১২ বোরের সীসা কার্তুজ জব্দ করা হয়। গত রবিবার রাতে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব এর নির্দেশে এসআই (নিঃ) সনজীত চন্দ্র নাথ সঙ্গীয় পুলিশ মোঃ মহিবুর রহমানকে আটক করে। সে চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের মোঃ মানিক মিয়ার পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সংক্রান্তে ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ওসি জানান, এর নেপথ্যে কারা রয়েছে মুহিবুরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে। গ্রেফতারকৃত আসামী মোঃ মহিবুর রহমানকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com