বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে গ্রাম্য পঞ্চায়েত এর প্রবাদ পুরুষ ইলিয়াছ আলী সর্দার আর নেই ॥ এমপি আব্দুল মজিদ খানসহ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৫১৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচং উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান এর পিতা, গ্রাম্য পঞ্চায়েত এর প্রবাদ পুরুষ ও বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোঃ ইলিয়াছ আলী সর্দার (৯৩) আর নেই। গতকাল রোববার দুপুর ১টায় উপজেলার ১নং উত্ত-পূর্ব ইউনিয়নের অন্তর্গত বাগ মহল্লার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। রাত ৮টায় রাজ বাড়ির মাঠে জানাযার নামাজের পূর্বে মরহুমের জীবনের উপর আলোকপাত করেন এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল বাছিত আজাদ, দারুল কোরআন টাইটেল মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির ও কাজী মুফতি আতাউর রহমান। এসময় এমপি আব্দুল মজিদ খান বলেন, সর্দার ইলিয়াছ আলী ছিলেন, পঞ্চায়েত ব্যবস্থায় কিংবদন্তিতুল্য। যে কোন বড় ধরণের সংঘর্ষ বা সমস্যা সৃষ্টি হলে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে নিস্পত্তি করে দিতেন। এমন নজির বহু রয়েছে। এর সুবাধে তাকে বানিয়াচংয়ের প্রধান সর্দারও নিযুক্ত করা হয়। আর ব্যক্তি জীবনে তিনি ছিলেন খুব সৎ ও ধার্মিক। আলেম-ওলামাদের সাথে সম্পর্ক ছিল খুব ভালো। এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। এ ছাড়াও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক গভর্নর স্পেশাল এইড ও তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বানিয়াচং ক্যাবল সার্ভিস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম মিয়া, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম ও তরঙ্গ টুয়েন্টিফোর সম্পাদক শিব্বির আহমদ আরজু। জানাযার নামাজে উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিক, পঞ্চায়েত এর সর্দারগণসহ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com