বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইনাতাবাদ তৌকির স্মৃতি নাইট ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ তৌকির স্মৃতি নাইট ফুটবল টুর্ণামেন্ট ২০১৩ গত সোমবার রাতে অনুষ্টিত হয়েছে। এতে শুভ’র দলকে ৩-০ গোলে হারিয়ে লিংকনের দল চ্যাম্পিয়ান হয়।
ইনাতাবাদ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল আমিন, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর দপ্তর সম্পাদক এনামুল হক শাহীন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এস এম আব্দুল আওয়াল, যুবলীগ নেতা আব্দুল কাইয়ূম, এস এম আব্দুল মন্নান, শরীফ উদ্দিন, নিরু মিয়া, লেকু মিয়া, রিপন আহমেদ, রুমেল খান চৌধুরী, রাসেল মিয়া, সোহান চৌধুরী, সাইফুল ইসলাম, শাহ আলম, রাজিব, শাহনূর, দোহা খান চৌধুরী ও তুহিন মিয়া প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা অবিলম্বে নিহত তৌকির আহমেদের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে সবোচ্চ শাস্তির দাবী জানান।
আলোচনা সভা শেষে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলার সার্বিক সহযোগীতায় ছিলেন রাকিব, কাউছার, তন্ময় ও সাজুসহ আরো অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com