বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সহশ্রাধিক সমর্থক নিয়ে লস্করপুরের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জানান দিলেন আব্দুল হাই

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীতা ঘোষণা করেছেন আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হাই। গতকাল বৃহস্পতিবার পাঁচ গ্রামের মুরুব্বীয়ান ও যুব সমাজকে নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতার জানান দেন।
চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের বাড়িতে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে দশটা পর্যন্ত সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান বক্তৃতা করেন। তখন তীব্র শীত উপেক্ষা করে পাঁচ গ্রামের প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন।
সভায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বলেন, জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবক বয়স থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছি। জাতির জনকের কন্যা দেশরতœ শেখ হাসিনার সকল কর্মসূচিতে সবসময় থেকেছি অগ্রভাগে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী পরিবারের অভিভাবক অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর নেতৃত্বে নিস্বার্থভাবে এলাকার মানুষের পাশে থেকেছি। এ সেবার পরিধি আরও বাড়ানোর উদ্দেশ্যেই আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চাই। তখন উপস্থিত লোকজন হাতে তুলে তাকে সমর্থন জানান এবং শ্লোগান দেন। লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী মুন্সীর সভাপতিত্বে ও বর্তমান সাংগঠনিক সম্পাদক আউয়াল হোসাইন পাভেলের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হক, অ্যাডভোকেট রহমত এলাহী, মাখন মিয়া, সিদ্দিক আলী, সফর আলী, তাহির মিয়া, আব্দুল মতিন, সামছু মিয়া, মস্তুর আলী, দুলাল মিয়া, ছমেদ আলী, হায়দর আলী, মোঃ কাছুম আলী, ইমান আলী, মোঃ শাহাব উদ্দিন, মোঃ শরীফ আহমেদ, আক্তার হোসেন, জালাল, নাজমুল শিকদার, আব্দুল মন্নাফ, মকসুদ আলী, সুজন মিয়া, রেজাক আলী প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আইয়ুব আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com