বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাম্প্রদায়িক উস্কানিদাতাদের গ্রেফতারের দাবীতে কমিউনিস্ট পার্টির সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জে “মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবস” পালন করেছে কমিউনিস্ট পার্টি- সিপিবি। গতকাল শনিবার বিকালে শহরের বাইপাস রোডের আনোয়ারপুর পয়েন্টে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এ কর্মসূচী পালন করে দলটি। কর্মসূচীতে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ও সাম্প্রদায়িক উস্কানিদাতাদের গ্রেফতারের দাবী জানানো হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য ইমদাদুল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নেতা এডভোকেট মখলিছুর রহমান, মহিবুন্নুর চৌধুরী ইমরান, মোহাম্মদ আলী, এডভোকেট রনধীর দাস, জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক শফিকুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠন খোয়াই থিয়েটার এর সাধারণ সম্পাদক নাট্যকর্মী ইয়াসিন খান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি আজমান আহমেদ, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক জয়দীপ সাহা ও সিপিবি নেতা আহাদ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com