বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জানাযায় অংশ নিতে যাওয়ার পথে বাহুবলে মাইক্রো চাপায় ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাইক্রোবাস চাপায় আরশাদ আলী (৬০) নামের এক মুদিমাল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার মিরপুর এলাকার তিতারকোণা (চারগাঁও) নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরশাদ আলী মিরপুর এলাকার আব্দাপটিয়া (চারগাঁও) গ্রামের মৃত সফর আলীর ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আরশাদ আলী মিরপুর বাজারের একজন মুদিমাল ব্যবসায়ী। তিনি সকাল ১১টার দিকে দৈনন্দিন দোকানের কাজ শেষ করে একই গ্রামের ইনসান মিয়ার নামের এক ব্যক্তির জানাযার নামাজে অংশগ্রহণ করা লক্ষে বাইসাইকেল যোগে নিজের গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোণাস্থ সিটকো গ্যাস পাম্পের কাছে পৌছলে পিছন দিক থেকে আসা মাইক্রোবাস চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনকি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com