বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে একই দিন একই সময়ে জাপার দু’গ্র“পের সভা ॥ উত্তেজনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৫৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগি সংগঠন যুব সংহতি একই দিনে একই সময়ে পাশাপাশি স্থানে সভা আহ্বানকে কেন্দ্র করে দু’গ্র“পের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে মাধবপুর উপজেলা জাতীয় পার্টি আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মী সভার আহ্বান করে। এতে চুনারুঘাট-মাধবপুর সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহাদ চৌধুরী শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মর্মে পোষ্টার ব্যানার ছাপিয়ে প্রচারণা করা হয়। অপরদিকে উপজেলা যুবসংহতির উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তি মাকের্টের সামনে একই সময়ে সভা করার অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের নিকট আবেদন করেছে। এ সভায় জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কাওছার উল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী কদর আলী মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এক সপ্তাহ আগেই হল রুমে সভা করার অনুমতি নিয়ে রাখা হয়েছে। যুব সংহতি কোথায় কখন সভা করবেন সেটা জাতীয় পার্টি অবগত নয়। উপজেলা যুব সংহতির সভাপতি কাওছার আহম্মেদ বলেন, মঙ্গলবার সকাল ১১টায় যুব সংহতির সভা আহ্বান করা হয়েছে। অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। সভাকে সফল করার জন্য মাইকযোগে প্রচারণা ও নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা চেয়ে সভার জন্য অনুমতি নেওয়া হয়েছে। উভয় গ্র“পের নেতাকর্মীরা যার যার সভাকে সফল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এ নিয়ে উভয় পরে সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা ও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় উভয় পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের আশংকাও করছেন অনেকে। মাধবপুর থানার ওসি তদন্ত ইয়াছিনুল হক বলেন, আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে তা মোকাবেলা করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com