মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জলসুখা গ্রামের সাবেক পোষ্ট মাষ্টার আব্দুল মজিদ মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সাবেক পোষ্ট মাষ্টার আব্দুল মজিদ মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর। গতকাল মঙ্গলবার সকাল ৫টা ১৫ মিনিটে ওই গ্রামের মাধবপাশা এলাকার নিজ বাড়িতে বাধ্যর্কজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। কর্মজীবনে তিনি বানিয়াচং উপজেলায় ৩০ বছর চাকরি করেছেন। এরপর আজমিরীগঞ্জ এসে অবসরে যান। মুক্তিযুদ্ধের সময় চাকরির সুবাদে তিনি অনেক মুক্তিযোদ্ধাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছিলেন। গতকাল ১ ডিসেম্বর যোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com