বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪৪৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহ বাড়াতে আনন্দ-মুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা শিা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, বীর মুক্তিযুদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক)। পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদেক খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক লোকমান খাঁন, ডাঃ আফজাল হোসেন, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, শিক্ষক সালেহ আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম সেলিম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ছনি চৌধুরী। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, রাজন আহমেদ, বিশাল আচার্য্য। করোনাকালীন সময়ে সীমিত পরিসরে আয়োজিত মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল অংশগ্রহণ করে। এতে ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কৃত বিভিন্ন ধরণের প্রজেক্ট প্রদর্শন করেন। অতিথিবৃন্দ মেলার সকল স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক কথাবার্তা বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com