রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

জিসনু ছিলেন যুবলীগের নিবেদিত নেতা-আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেছেন, শহীদ উদ্দিন জিসনু ছিলেন যুবলীগের একজন নিবেদিত নেতা। শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগ সুসংগঠিত হওয়ার পেছনে ছিল তাঁর শ্রম-ঘাম। তার অকালে চলে যাওয়া ছিল যুবলীগের জন্য অপূরণীয় ক্ষতি। তার কাজের মাধ্যমে তিনি আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।
যুবলীগ শায়েস্তাগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মরহুম শহীদ উদ্দিন জিসনুর স্মরণে গতকাল সোমবার নতুন ব্রীজ এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আঞ্চলিক যুবলীগের সভাপতি আব্দুল মন্নান মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ ও শফিকুজ্জামান হিরাজ, শিল্প ও বাণিজ্য সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান রিপন, উবাহাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জামাল মিয়া মেম্বার, মরহুম যুবলীগ নেতা শহীদ উদ্দিন জিসনুর ছেলে সিয়াম আহমেদ, আব্দুল মন্নাফ বশির প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শহীদ উদ্দিন জিসনু, মরহুম সমাজকল্যাণ মন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদ, জেলা যুবলীগ নেতা আলমগীর চৌধুরীসহ আওয়ামী পরিবারের সকল মৃত্যুবরণকারী আওয়ামী পরিবারের নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান। শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com