মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে সিএনজি শ্রমিকদের পরিচয়পত্র বিতরণ ও নির্বাচন নিয়ে উত্তেজনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৬১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সিএনজি শ্রমিকদের মাঝে পরিচয় পত্র বিতরণ ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে দুটি গ্র“প মুখোমুখি অবস্থান করায় সাধারণ শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই দ’ুগ্র“পের মধ্যে যে কোন সময় ঘটে পেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। সিএনজি শ্রমিকরা জানান, ৮ সেপ্টেম্বর সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়নরে প্রধান উপদেষ্ঠা আবু তাহের চিকিৎসাজনিত কারণে ভারতে অবস্থান করছেন। তার অবর্তমানে ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সরকার শ্রমিকদের মাঝে পরিচয়পত্র বিতরণের ঘোষনা দেন। কিন্তু সাধারণ শ্রমিকরা প্রধান উপদেষ্ঠার অবর্তমানে পরিচয়পত্র গ্রহন করবে না বলে জানিয়ে দিলে কার্ড বিতরণ অনুষ্ঠান স্থগিত হয়ে পড়ে। এসময় জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজিদুর রহমান শিপু প্রধান উপদেষ্ঠা আবু তাহের চিকিৎসা শেষে দেশে ফিরে আসলে নির্বাচনের তপশীল ঘোষনা করা হবে বলে শ্রমিকদেরকে অবহিত করেন। কিন্তু চুনারুঘাট সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সরকার নিজেকে কোন প্রকার ভোটাভোটি ছাড়াই সভাপতি দাবী করলে সাধারণ শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। চুনারুঘাট শ্রমিক ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, প্রধান উপদেষ্ঠা আবু তাহের দেশে ফিরে আসলেই কেবল শ্রমিকরা পরিচয়পত্র গ্রহন করবে এবং নতুন নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত হবে। এর পুর্বে কেউ শ্রমিকদের নিয়ে রাজনীতি করলে সাধারণ শ্রমিকরা তা মেনে নিবে না। তিনি বলেন, ৮ সেপ্টেম্বর হাতেগোনা কয়েকজন শ্রমিক ছাড়া কেউই পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে যাননি এবং পরিচয়পত্র গ্রহন করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com