বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শাহাজীবাজারে জালালাবাদ গ্যাস এর মতবিনিময় ॥ মানসম্মত গ্যাস সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার

  • আপডেট টাইম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জালালাবাদ গ্যাস হবিগঞ্জ জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর মাধবপুর উপজেলার শাহাজীবাজারে কোম্পানীর জোন কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে গ্রাহক, শিল্প উদ্যোক্তা ও অংশীজনদের অংশগ্রহণে এই মত বিনিয়ময় সভায় আরও মান সম্মত গ্যাস সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক বিপণন দক্ষিণ প্রকৌশলী মঞ্জুর আহমেদ চৌধুরী, মহাব্যবস্থাপক বিপণন উত্তর প্রকৌশলী সামসুল আলম শাহীন, হবিগঞ্জ এগ্রো লি. এর মহাব্যবস্থাপক হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস হবিগঞ্জ জোনের উপ-মহাব্যবস্থাপক, ব্যবস্থাপক শাহাজীবাজার ও আবিকা প্রধান হবিগঞ্জ। সভায় গ্রাহকরা বিভিন্ন অভিযোগ ও তার প্রতিকার, গ্যাস বিপণন নিয়মাবলী, গ্যাস সংযোগ ও সরবরাহ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উর্ধ্বতন কর্মকর্তারা এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com