বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সুরবিতানের উন্নয়নে মেয়র জি কে গউছের ১ লাখ টাকা অনুদান

  • আপডেট টাইম রবিবার, ১ জুন, ২০১৪
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সুর বিতানের উন্নয়নে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। এছাড়া তিনি একটি ২১ ইঞ্চি রঙ্গিণ টেলিভিশন দেয়ার ঘোষণা দেন। গতকাল শনিবার সন্ধ্যার পর সুরবিতানের চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেয়র জি কে গউছ এই অনুদানের ঘোষণা দেন।
এর পূর্বে হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছের সুর বিতানে আগমন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা বিজয়ীদের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর নিখিল ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও আব্দুল মোতালিব লেবুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভু, শামীম আহমেদ, শায়লা পারভিন দিপা। স্বাগত বক্তব্য রাখেন সুর বিতানের সাধারণ সম্পাদক মোঃ আবুল ফজল। শুভেচ্ছা বক্তব্য রাখেন জালাল সিদ্দিকী। সভা শেষে সুর বিতানের পক্ষ থেকে মেয়র জি কে গউছকে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com