বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর নামক স্থানে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম সুজন মিয়া (৫০)। তিনি বরকতপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে পশু চিকিৎসক সুজন মিয়া (৫০) সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শহরে আসার পথে ছালামতপুর নামকস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এ সময় মোটরসাইকেল চালক সুজন মিয়া ও সাইকেল আরোহী আজিজুল হক আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সুজন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং অপর আহত আজিজুলকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এদিকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া মারা যান। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে গাড়ী আটক করতে পারেন নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com