বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড- ২০১৪’ পদক পেলেন চুনারুঘাটের চেয়ারম্যান মাওঃ তাজুল

  • আপডেট টাইম রবিবার, ১ জুন, ২০১৪
  • ৫৪২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আর্ত মানবতার সেবায় বিশেষ অবধানের জন্য চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামকে ‘মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড- ২০১৪’ পদকে ভূষিত করা হয়েছে। গতকাল ঢাকার স্কাইমুন চাইনিজ হোটেলে আয়োজিত অনুষ্টানে এ পদক প্রদান করে ‘জীবনের জন্য জীবন ফাউন্ডেশন নামের একটি সংস্থা। চেয়ারম্যানের হাতে পদক ও সম্মাননা তুলে দেন বিচারপতি মোহাম্মদ আব্দুল ওহাব। এ সময় উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার আব্দুল হক, বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহা সচিব ড. মোহাম্মদ শাহজাহান, নজরুল ইস্টিটিউটের উপ-পরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন, জীবনের জন্য জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আলম চুন্নু, সাধারন সম্পাদক সাবরিনা সুইটি প্রমুখ। মাওলানা তাজুল ইসলাম চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদে দুই বার চেয়ারম্যান নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com