বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে ইলেকট্রিক শো-রুমে চুরি ॥ সন্দেহভাজন ২ জন আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে একটি ইলেকট্রিক শো-রুমে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এ সময় নগদ টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার বড়বাজারের ফাইজা এন্টারপ্রাইজের ইলেকট্রিক শো-রুমে। এ ব্যাপারে পাশের দোকানের দুইজন ওয়ার্কশপ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গত বুধবার দিবাগত রাতে (১১ নভেম্বর) চুরির ঘটনা ঘটলেও রাতে ওইখানে কেউ না থাকার কারনে বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটির মালিক সাটার খোলেই চুরির আলামত দেখতে পান। এ ব্যাপারে বানিয়াচং থানায় অজ্ঞাত লোকদেরকে অভিযুক্ত করে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। ব্যাবসায়ী সূত্রে জানা যায়, বড়বাজারের আলীয়া মাদ্রাসা রোডে ফাইজা ইলেকট্রিকের শো-রুমে বুধবার দিবাগত রাতে বিল্ডিংয়ের ছাদ বেয়ে দুটি দরজা কেটে শো-রুমটিতে প্রবেশ করে। এ সময় শো-রুম থেকে এলইডি টিভি,বিভিন্ন ধরনের ক্রোকার, বিভিন্ন ধরনের ব্লেন্ডার, গ্যাসের চুলা, গ্যাসের সিলিন্ডার, ডিশ রিসিভার সহ নগদ ১০ হাজার টাকা ও মালামাল সহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মতিউর রহমান জানান, তাঁর শো-রুম থেকে প্রায় ৭ লাধিক টাকার মালামাল চুরি হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন জানান, আমরা এ ব্যাপারে কাজ করছি। সন্দেহভাজন দু‘জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com