বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ বাস টার্মিনাল বাইপাস রোড এলাকার ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ১ জুন, ২০১৪
  • ৯১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ বাইপাস রোড বাস টার্মিনাল এলাকার ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ কমিটি গঠন উপলক্ষে গত বৃহস্পতিবার পৌর বাস টার্মিনাল মালিক সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে হাজী জিতু মিয়াকে সভাপতি, আবুল কাসেম মিয়াকে সাধারণ সম্পাদক, সেলিম মিয়াকে সাংগঠনিক সম্পাদক ও আশিকুর রহমান দুলালকে অর্থ সম্পাদক করে ১০২ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল ব্যবসায়ী কল্যাণ সমিতি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সহ-সভাপতি আব্দুর নূর, ডাঃ মুকিত চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, প্রচার সম্পাদক আজম আলী।
কমিটি উপদেষ্ঠারা হলেন, মোঃ সারাজ মিয়া, কাঞ্চন মেম্বার, হাজী মোঃ আব্দুল আজিজ আবদাল চেয়ারম্যান ও মোঃ গণি মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com