বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজমিরীগঞ্জে অগ্নিকান্ডে ১২ ব্যবসা প্রতিষ্ঠানের ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৩৫২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ সদর লালমিয়া বাজারে আকস্মিক অগ্নিকান্ডে সাংবাদিক সেন্টু আহমেদ জীহানের ব্যবসা প্রতিষ্ঠানসহ ১২টি ব্যবসায়ীদের দোকান পুঁড়ে ভস্মিভূত। যার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪০ লাখ টাকা। এতে সর্বশান্ত হয়ে গিয়েছেন ব্যবসায়ীরা।শেষ হয়েগেছে অনেকের সুখের স্বপ্ন। গতকাল ৯ নভেম্বর দুপুর আড়াইটার দিকে অগ্নিকান্ডটি ঘটে।অগ্নিদাহের সূত্রপাত মোঃ মখলিছ মিয়ার পেট্রোল দোকান থেকে। পরে মুহূর্তের মধ্যেই বাজারে পাশের দোকানগুলোতে বিস্তার লাভ করে। এতে সাংবাদিক সেন্টু আহমেদ জীসানের ইলেকট্রিক ও গাড়ির পার্টসের মালামালসহ, ৭টি কাঠমিস্ত্রির দোকান, ২টি মটরসাইকেল পার্টসের দোকান, ১টি ফটোল্যাবের দোকান, ১টি অটোরিক্সা মেকানিসের দোকান ও পেট্রোল দোকানসহ মোট ১২ টি দোকানে অগ্নিকান্ড ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস বানিয়াচং থেকে আসে তার আগেই পুঁড়ে সব কিছু ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠা পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com