বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর হাসপাতালের সামনে ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমার

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোরেশনগর ও স্টাফ কোয়ার্টারের মধ্যবর্তী স্থান যেমন, সহকারি পোষ্ট মাষ্টার অফিস সংলগ্ন রাস্তায় বিদ্যুত খুটির উপরে স্থাপিত ট্রান্সফরমার যেকোন সময় ছুটে পড়তে পারে। এতে করে দুর্ঘটনার আশংকা রয়েছে। স্থানীয়রা জানান, বিদ্যুতের খুটি পুরাতন খোয়াই নদীর পাড়ে হওয়ায় যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। পথচারীরা চলাচল করতে ভয় পাচ্ছেন। ওই ট্রান্সফরমার থেকে এলাকার শতাধিক বাসা ও সরকারি অফিসে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। কিন্তু যে অবস্থায় খুঁটিটি রয়েছে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে বিদ্যুত অফিসের আবাসিক প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেরামতের চেষ্টা করা হচ্ছে। কিন্তু স্থানীয় লোকজন বাঁধা দেয়ায় তা সম্ভব হচ্ছেনা। তবে অচিরেই মেরামত করা হবে। গতকাল সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com