বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহিরের আশু রোগমুক্তি কামনায় আবু সিদ্দিক এর বিবৃতি

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের বার বার নির্বাচিত সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি’র আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও প্রার্থনার আহবান জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাউসা ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক। এক বিবৃতিতে তিনি বলেন, করোনাকালে বিগত ৮ মাসে দিনরাত জনগণের সাথে থেকে কাজ করেছেন এমপি আবু জাহির। মানুষের মনোবল বৃদ্ধি এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করেছেন তিনি। শুধু তাই নয়, ওই সময়ে তিনি মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মাস্ক, স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। বিশেষ করে এই কঠিন পরিস্থিতিতেও আওয়ামী লীগের দলীয় কার্যক্রম অব্যাহত রেখে দলকে গতিশীল করেছেন। দলের নেতাকর্মীদেরকে মাঠে থেকে জনগনের পাশে থাকতে উৎসাহ দিয়েছেন। জাতীয় নেতৃবৃন্দদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন। করোনাকালে হবিগঞ্জের যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের জন্য স্মরণ সভার আয়োজন করেছেন। এরই মাঝে সংসদের অধিবেশনে নিয়মিত উপস্থিত থেকেছেন। হবিগঞ্জবাসীর বহু কাংখিত কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাসে বলিষ্ট ভূমিকা রেখেছেন। দিনরাত জনগনের সাথে থেকে কাজ করতে থাকা অবস্থায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় এমপি আবু জাহিরের আশু রোগ মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন আবু সিদ্দিক। পাশাপাশি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকেও দোয়া ও প্রার্থনা করার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com