বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে লাখাইয়ে মানববন্ধন অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৫০ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন জারু মিয়া কর্তৃক হবিগঞ্জের স্থানীয় দৈনিক প্রভাকর পত্রিকার সম্পাদক আব্দুল হালিম সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলার প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টা দিকে লাখাই উপজেলা প্রেসক্লাস ও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা গেইট সংলগ্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক, সাধারণ সম্পাদক নিতেশ দেব,সাংগঠনিক সম্পাদক সুমন আহামেদ বিজয়, উপজেলা প্রেসক্লাবের যুম্ম সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, সাংবাদিক সেলিমুর রহমান, সানি চন্দ্র বিশ্বাস, আব্দুল হান্নান প্রমুখ। এ সময় বক্তারা মিথ্যা ও হয়রানি মূলক মামলার তিব্র নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে এ মামলা প্রত্যাহার না করলে আগামীতে আরো কঠুর কর্মসূচী ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com