বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জ কাকাইলছেওয়ে বাল্য বিবাহ বন্ধ ॥ কনের পিতার জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪০৪ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউপির আনন্দপুর গ্রামের বাসিন্দা ও গদাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেনির ছাত্রীর বিয়ের আয়োজন ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে কাকাইলছেও আনন্দপুর গ্রামের বাসিন্দা আশিকুর রহমান এসকো মিয়ার কন্যা ৫ শ্রেণির ছাত্রীর সাথে একই ইউনিয়নের গড়দাইর গ্রামের বাসিন্দা এক যুবকের সাথে বিয়ের আয়োজন করেন কনের পিতা ও মুরুব্বিগন। বিয়ের আয়োজন সম্পুর্ণ করা হলে ও বর আসার আগেই খবর পেয়ে কনের পিত্রালয়ে উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে কনের পিতা আশিকুর রহমান এসকো মিয়াকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান। এ সময় কনের পিতা কাকাইলছেও ইউনিয়ন পরিষদের একটি অনলাইন জন্মনিবন্ধনে ১৮ বছরের বেশি বয়সের জন্ম সনদ প্রদর্শন করেন। জন্মনিবন্ধনে চেয়ারম্যান ও সচিবের সীল ও স্বাক্ষরিত যার তারিখ ২৯/১০/২০২০ দেখানো হয়, তা উপজেলা প্রশাসন জব্দ করেন। অতঃপর স্বাক্ষীদের উপস্থিতিতে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অভিভাবকদের মুচলেকা নেয়া হয়। এ সময় সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানার এস আই হেলাল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com