বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের আবু তাহের মহলদার জেলা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৮৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদান রাখায় হবিগঞ্জ জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়েছেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহলদার। গতকাল শনিবার (৩১ অক্টোবর) সকালে হবিগঞ্জ পৌর টাউনহলে এক সভায় বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্বাক্ষরিত সম্মাননা স্মারক ও সনদ মোঃ আবু তাহের মিয়া মহলদারের হাতে তুলে দেন হবিগঞ্জ পুলিশ সুুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরীসহ জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ যে, মোঃ আবু তাহের মিয়া মহলদার চুনারুঘাট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com