মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইটসহ ৭ দফা দাবিতে ১১ নভেম্বর সংহতি সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৫০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান, প্লেইট প্রদানের পূর্বে রিক্সা আটকানো বন্ধ রাখা, শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ সহ ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আনোয়ারপুর বাইপাস পয়েন্টে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আন্দোলন পরিচালনা কমিটির সংগঠক ধনু মিয়ার সভাপতিত্বে এবং আন্দোলন পরিচালনা কমিটির সংগঠক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- আন্দোলনের সংগঠক আব্দুল কাইয়ুম, আব্দুর রহমান, বারিক মিয়া, ব্যবসায়ী রাহিমুল ইসলাম চৌধুরী, শ্রমিকনেতা ছালেক মিয়া, মস্তো মিয়া, আব্দুল জব্বার, জাহির মিয়া, আছন আলী, সামছুর রহমান, মারফত মিয়া, মোজাম্মিল প্রমুখ। সভায় সকলের আলোচনার ভিত্তিতে আগামী ১১ই নভেম্বর ২০২০ইং রোজ বুধবার ৭ দফা দাবিতে সংহতি সমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com