বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র ঢাকায় উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের শ্রীরামপুর হাফিজিয়া মাদরাসার দুই ছাত্র নিখোঁজের চার দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব। তিনি বলেন- দুই মাদরাসা ছাত্র মোঃ শিবলু মিয়া (১৩) ও মোঃ মেহেদী হাসানকে (১১) পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। পুলিশ জানায়- গত ২৪ অক্টোবর বিকেলে মাদরাসা প্রাঙ্গণে খেলাধুলা করার পর কাউকে কিছু না বলে তারা মাদরাসা থেকে চলে যায়। পরিবারের প থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাদেরকে পাওয়া যায়নি। পরে ২৫ অক্টোবর ছাত্র শিবলু মিয়ার চাচা আলা উদ্দিন মিয়া থানায় সাধারণ ডায়েরী করেন। এর পর থেকে পুলিশ তাদেরকে খোঁজে বের করতে বিভিন্ন থানায় বার্তা পাঠায়। অবশেষে ঢাকার একটি পথশিশু সংগঠন তাদের পেয়ে থানায় যোগাযোগ করে। খবর পেয়ে এসআই মোঃ মফিজুল হক ঢাকা থেকে দুই ছাত্রকে উদ্ধার করেন।
ছাত্র শিবলু মিয়া উপজেলার নুরপুর ইউনিয়নের গোয়াহাটি গ্রামের সাহাবুদ্দিনের ছেলে ও মেহেদী হাসান বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের নুরুজ আলীর ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com